মহাত্মা গান্ধী সত্য, অহিংসা ও শান্তির প্রতীক। শান্তি সম্পর্কে গান্ধীজীর অভিমত (Gandhiji’s Views on Peace) — তাঁর ভাবনা আজও বিশ্বে শান্তি ও মানবতার বার্তা দেয়।
শান্তি সম্পর্কে গান্ধীজীর অভিমত (Gandhiji’s Views on Peace) এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।মহাত্মা গান্ধী তার উদার মানসিকতার দ্বারা সর্বদা শান্তি কামি মনোভাবাপন্ন ছিলেন।
শান্তি সম্পর্কে গান্ধীজীর অভিমত | Gandhiji’s Views on Peace
মহাত্মা গান্ধী এমন একজন ব্যক্তিত্ব যিনি সর্বদা সকল রকম অপ্রীতি ও অশান্তি ঘোর বিরোধী ছিলেন। তিনি ছিলেন শান্তিপ্রিয় ও নরম মনোভাবাপন্ন।
গান্ধীজি মনে করতেন যে পৃথিবীতে একমাত্র তখন শান্তি সুরক্ষিত হবে যখন সমস্ত মানুষ তা করার জন্য নিজের মনকে স্থির করবেন। অর্থাৎ মানুষ যখন মানসিক প্রস্তুতি দ্বারা শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী হবে তখনই পৃথিবীতে শান্তি বিরাজমান সম্ভব হবে।
গান্ধীজীর একটি বিখ্যাত উক্তি হল “there is no path to peace peace is the path” অর্থাৎ শান্তির কোন পথ নেই, শান্তিই পথ। যে পথ সমস্ত রকমের অপ্রীতিকর পরিস্থিতি, হিংসা, দ্বন্দ্ব, হানাহানি ইত্যাদি অশান্তিমূলক অবস্থা থেকে সুস্থ স্বাভাবিক পরিবেশ ও পরিস্থিতির অভিভাবক।
তিনি সব রকমের হিংসাকে অহিংসায় রূপদানের চেষ্টা করেছেন। অপ্রীতিকর যে কোন পরিস্থিতির বর্বরতা অনৈতিক সংঘাত ইত্যাদি বিরুদ্ধে তিনি শান্তিপূর্ণ উপায়ে সমাধানের চেষ্টা করেছেন। সংঘাত একমাত্র করনীয় হতে পারে না যতটা সংঘাত এড়িয়ে অহিংসার দ্বারা শান্তিকে প্রতিষ্ঠা করা যায় ততই মঙ্গল।
শান্তি সম্পর্কে গান্ধীজি বিভিন্ন মতামত পোষণ করেন সেগুলি নিম্নরূপ –
শান্তি প্রতিষ্ঠায় গান্ধীজি তার যে মতামতগুলি (Gandhiji’s Views on Peace) প্রদান করেছেন সেগুলির মধ্যে কিছু অভিমত যেমন অহিংসা, সত্যাগ্রহ, সহনশীলতা, সামাজিক ন্যায় বিচার ও ব্যক্তিগত জীবনে শান্তি ইত্যাদি উল্লেখযোগ্য।
অহিংসা | Ahimsa
মহাত্মা গান্ধী শান্তি বলতেই অহিংসাকে প্রধান ও কার্যকরী উপাদান মনে করতেন। তিনি মনে করতেন শান্তি মানে কেবল যুদ্ধ থেকে বিরত থাকা নয়। বরং সত্য, সহনশীলতা ও অহিংসতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সুস্থতা ও তাদের ভারসাম্য রক্ষা করাই হল শান্তি।
গান্ধীজীর মতে অহিংসা একটি শক্তিশালী হাতিয়ার। যার দ্বারা সমস্ত রকম অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। ব্যক্তিগত জীবনে সহিংসতা অবলম্বন করলে তবেই শান্তি গড়ে উঠবে।
সত্যাগ্রহ | Satyagraha
মহাত্মা গান্ধী শান্তি বলতে কেবল যে অহিংসাকে বুঝিয়েছেন তা নয়। সাথে সাথে তিনি সত্যাগ্রহকে প্রাধান্য দিয়েছেন। তিনি ছিলেন সত্যের পূজারী। তিনি মনে করতেন সত্য এমনই এক অবস্থান যা মানুষকে একাগ্র ও শান্তিপ্রিয় করে তোলে।
সত্যের প্রতি নিজেকে উৎসর্গ করে তবেই শান্তিকে লাভ করা যায়। তিনি আরো বলেন যে সত্যের দ্বারা প্রতিপক্ষের হৃদয়ে সহানুভূতির বীজ বপন করা সম্ভব এবং তার দ্বারা শান্তি কে রক্ষিত করাও সম্ভব।
সহনশীলতা | Tolerance
সহনশীলতার দ্বারাও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। সমস্ত ধর্ম, জাতি, বর্ণ, নির্বিশেষে সবাইয়ের প্রতি সহমর্মিতা, সহধর্মিতা ও সহনশীল মনোভাব পোষণের দ্বারা অশান্তিকে রোধ করে শান্তিকে স্থিতিশীল করা যায়। সকল ধর্ম ও সংস্কৃতির প্রতি গান্ধীজী সর্বদা শ্রদ্ধাশীল ছিলেন।
তিনি সর্বদা চাইতেন মতামত ভিন্ন হলেও সবাই এর উচিত শান্তিকে আহবান করা ও তা প্রতিষ্ঠা করা। কারণ শান্তি আমাদের বাস্তবিক জীবনকে সুন্দর করে তোলে।
শান্তি শিক্ষাকে কার্যকরী করা | Making peace education effective
শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে শান্তি শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয় ও আবশ্যক একটি বিষয়। শিক্ষা পরিকাঠামোতে শান্তি বিষয়ক ধারণা ও করণীয় সমস্ত উপাদানের প্রশিক্ষণ ও অভ্যাস দ্বারা শিশু ও শিক্ষার্থীদের মধ্যে শান্তি প্রত্যাশী মনোভাব গড়ে তোলা যাবে।
ফলত তারা শান্তি কি এবং কিভাবে শান্তি অর্জন করতে হয় এবং তার প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে জানবে ও শিখবে। যার ফলে শান্তি প্রতিষ্ঠা অনেকটাই অগ্রগতি পাবে।
সামাজিক ন্যায়বিচার | Social Justice
গান্ধীজী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইয়ের প্রতি সম-মনোভাবাপন্ন ছিলেন। তার মতে (Gandhiji’s Views on Peace) সবাইয়ের সমান অধিকারের সহিত সামাজিক ন্যায়বিচার প্রদান করা জরুরী। কারণ শান্তি প্রতিষ্ঠায় সামাজিক ন্যায়বিচারও গুরুত্বপূর্ণ।
সবাইকে সমান সুযোগ দিতে হবে। ফলে সেখানে বৈষম্য গড়ে উঠবে না এবং অশান্তিকে এড়িয়ে যাওয়া সম্ভব হবে ও শান্তি প্রতিষ্ঠা করা সহজ হবে।
সর্বধর্ম সমন্বয় | All-religion harmony
গান্ধীজীর মতে (Gandhiji’s Views on Peace) সমস্ত ধর্মকে একসাথে, এক সূত্রে আবদ্ধ করতে হবে তবেই শান্তি সম্ভব হবে। কারণ বিভিন্ন ধর্মের ভিন্ন ভিন্ন মতামত ও মতাদর্শের কারণে সর্বদা অশান্তি, হানাহানি, দ্বন্দ্ব ইত্যাদি সূচনা হয়।
তাই এরূপ পরিস্থিতি থেকে দূরে থাকতে হলে সর্বধর্ম সমন্বয়ের মন্ত্র উচ্চারিত হতে হবে। এই সর্বধর্ম সমন্বয়ের দ্বারাই শান্তি প্রতিষ্ঠা সহজ হবে।
ব্যক্তিগত জীবনে শান্তি | Peace in personal life
গান্ধীজি মনে করতেন ছোট ছোট পদক্ষেপ একটি বৃহৎ পরিবর্তনের সূচনা করে। তাই তিনি নিজে তার ব্যক্তিগত জীবনে শান্তির অনুশীলন করতেন। তিনি বলতেন যে নিজের মধ্যে যদি শান্তিকে প্রতিষ্ঠা না করা যায় তাহলে সমাজে সেই শান্তিকে বাস্তবায়িত করা একেবারে অসম্ভব হবে।
তাই বাস্তবিক জীবনে প্রত্যেককে সত্য, অহিংসা ও সহনশীলতা অনুশীলনের দ্বারা ব্যক্তিগত জীবনে শান্তিকে প্রতিষ্ঠা করা যাবে।
উপসংহার
পরিশেষে বলা যায়, শান্তি সম্পর্কে গান্ধীজীর অভিমত (Gandhiji’s Views on Peace) এর দ্বারা এমনটা সুস্পষ্ট যে অহিংসা, সত্য ও সহানুভূতি ইত্যাদি দ্বারা শান্তিকে স্থাপনা সম্ভব। সর্বোপরি প্রত্যেক মানুষের মধ্যে সুচিন্তা ও শান্তি প্রতিষ্ঠার আগ্রহী মনোভাবের দ্বারা শান্তি গঠন করা সম্ভব হবে। যা আমাদের সকলের কাম্য হওয়া উচিত।
মহাত্মা গান্ধীর অহিংস নীতির বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংক এ ক্লিক করুন
তথ্যসূত্র (References)
- Conflict Resolution and Gandhian Ethics –Thomas Weber, Gandhi Peace Foundation, New Delhi, 1991.
- Peace Education: The Concept, Principles and Practices around the World – (eds.) Gabriel Solomon and Baruch Nevo, .
- Comprehensive Peace Education—Betty Reardon, Teachers College Press, 1988.
- Philosophical Perspectives of Peace – Howard P. Kainz
- Peace, War and Defence – (ed.) Johan Galtung
- Internet Sources
প্রশ্ন – শান্তি সম্পর্কে গান্ধীজীর বিখ্যাত উক্তিটি কি?
উত্তর – শান্তি সম্পর্কে গান্ধীজীর বিখ্যাত উক্তিটি হল “there is no path to peace peace is the path” অর্থাৎ “শান্তির কোন পথ নেই, শান্তিই পথ”।
প্রশ্ন – শান্তি প্রতিষ্ঠায় গান্ধীজীর পদ্ধতি কি?
উত্তর – গান্ধীজী অহিংসা, সত্যাগ্রহ ও সহানুভূতিকে শান্তি প্রতিষ্ঠার উপায় হিসেবে চিহ্নিত করেছেন। যেগুলি দ্বারা শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে এবং সার্বিক ভারসাম্য গড়ে উঠবে।, তাই গান্ধীজী এগুলিকে শান্তি প্রতিষ্ঠার পদ্ধতি হিসেবে নির্ণয় করেছেন।
প্রশ্ন – গান্ধীজীর মতে শান্তি প্রতিষ্ঠার প্রধান উপাদান কী কী?
উত্তর – গান্ধীজীর মতে শান্তি প্রতিষ্ঠার প্রধান উপাদান হলো অহিংসা, সত্যাগ্রহ, সহনশীলতা, সামাজিক ন্যায়বিচার এবং সর্বধর্ম সমন্বয়।
প্রশ্ন – গান্ধীজী অহিংসাকে কেন শান্তির মূল ভিত্তি মনে করতেন?
উত্তর – গান্ধীজী বিশ্বাস করতেন অহিংসা মানে শুধু সংঘাত থেকে বিরত থাকা নয়, বরং সত্য, ন্যায় ও সহমর্মিতার মাধ্যমে সমাজে ভারসাম্য ও শান্তি প্রতিষ্ঠা করা।
প্রশ্ন – গান্ধীজীর মতে ব্যক্তিগত জীবনে শান্তির গুরুত্ব কী?
উত্তর – গান্ধীজী মনে করতেন ব্যক্তিগত জীবনে শান্তি প্রতিষ্ঠা না হলে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই প্রত্যেককে নিজের জীবনে সত্য, অহিংসা ও সহনশীলতার অনুশীলন করতে হবে।
প্রশ্ন – শান্তি প্রতিষ্ঠায় শিক্ষার ভূমিকা সম্পর্কে গান্ধীজীর মত কী ছিল?
উত্তর – গান্ধীজী মনে করতেন শান্তি শিক্ষা শিশু ও তরুণদের মধ্যে শান্তিপ্রিয় মনোভাব গড়ে তোলে এবং তাদেরকে অহিংসা ও সহযোগিতার পথে পরিচালিত করে।
প্রশ্ন – গান্ধীজী সর্বধর্ম সমন্বয় সম্পর্কে কী বলেছেন?
উত্তর – গান্ধীজী বলেছেন সব ধর্মের মূল উদ্দেশ্য মানবকল্যাণ। তাই ধর্মভেদ না করে সর্বধর্ম সমন্বয় বজায় রাখলে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
প্রশ্ন – গান্ধীজীর শান্তি দর্শনের সারমর্ম কী?
উত্তর – গান্ধীজীর মতে অহিংসা, সত্য, সহনশীলতা ও মানবিকতা—এই গুণগুলিই স্থায়ী শান্তির ভিত্তি। শান্তি কোনো গন্তব্য নয়, শান্তিই পথ।
- Copi র যুক্তিবিদ্যার ১৯টি নিয়ম | Copi’s 19 Rules of Logic
- লকের মুখ্যগুণ ও গৌণগুণের মধ্যে পার্থক্য | Locke’s primary and secondary qualities
- বিজ্ঞান ও দর্শনের মধ্যে পার্থক্য | Difference between Science and Philosophy
- দ্রব্য সম্পর্কে লকের ধারণা | John Locke’s Concept of Substance Explained
- রবীন্দ্রনাথ ঠাকুরের আধ্যাত্মিক আদর্শবাদ | Spiritual Idealism of Rabindranath Tagore





আরে, আমি শুধু আপনার সাইটে হোঁচট খেয়েছি… আপনি কি সবসময় মনোযোগ আকর্ষণ করার ক্ষেত্রে এই ভাল, নাকি আপনি এটি কেবল আমার জন্য তৈরি করেছেন?