Definition of Idealism বা ভাববাদ হলো এমন দর্শন যেখানে বস্তু অপেক্ষা ভাব ও চেতনাকে প্রাধান্য দেওয়া হয়। ভাববাদ (Idealism) হল দর্শনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।
যে মতবাদ অনুযায়ী আত্মা বা মনকে জগতের মূল সত্তারূপে গ্রহণ করা হয় এবং জ্ঞেয় বস্তুর সত্তা মন নির্ভর বা জ্ঞান নির্ভর বলা হয়, তাকেই ভাববাদ (Idealism) বলা হয়।
ভাববাদ কাকে বলে | Definition of Idealism
যে মতবাদ অনুযায়ী আত্মা বা মনকে জগতের মূল সত্তারূপে গ্রহণ করা হয় এবং জড় বস্তু অপেক্ষা আত্মাই প্রাধান্য পায় বা জ্ঞেয় বস্তুর সত্তা মন নির্ভর বা জ্ঞান নির্ভর বলে গণ্য করা হয়, তাকেই ভাববাদ বলা হয়।
পাশ্চাত্য দর্শনের আইরিশ দার্শনিক বিশপ বার্কলে হলেন আত্মগত ভাববাদের প্রতিষ্ঠাতা। লকের প্রতিরূপী বস্তুবাদের অসঙ্গতিকে সামনে রেখে বার্কলে তার আত্মগত ভাববাদের সূচনা করেন।
ভাববাদ | Idealism
ভাববাদ (Idealism) অনুসারে সকল জাগতিক বস্তু হল মনোগত। তার সত্তা সব সময় জ্ঞান ও চেতনার দ্বারা তৈরি হয়। বহির্জগতের যেসব বস্তু সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করি, আমাদের মনের অনুভূতি ছাড়া তাদের কোন অস্তিত্ব নেই। আমি এখন আমার পড়ার টেবিলে সামনে রাখা জলের বোতলটি দেখছি সেটি আমার জ্ঞানের উপর নির্ভরশীল। আমি বা জগতের অন্য কোন ব্যক্তি যদি এই জলের বোতলটি না দেখত তাহলে ‘বোতলটি অস্তিত্বশীল’ এ কথা বলা যেত না।
ভাববাদীদের মতে মন বা চৈতন্যই হল একমাত্র সত্য। চেতনার বাইরে কোন সত্তাকে তারা স্বীকার করেন না।
বার্কলের মতে জ্ঞেয় বস্তুর স্বতন্ত্র সত্তা নেই। জ্ঞেয় বস্তু হল জ্ঞাতার চেতনারই ধারণা। মন নিরপেক্ষ কোন জড়বস্তু নেই, তা হল মনের ধারণা মাত্র। বাহ্যবস্তু হল ইন্দ্রিয়গ্রাহ্য কতগুলি গুণের সমষ্টি মাত্র এবং যাবতীয় গুণাবলী (যেমন মুখ্যগুন ও গৌণগুণ) মনের ধারনা মাত্র।
মানসিক ধারণার বহির্ভূত কোন সত্তা নেই। বার্কলে জড়বস্তুর অস্তিত্ব স্বীকার করেছেন। তার মতে জড় দ্রব্য মাত্রই কমবেশি ইন্দ্রিয়অভিজ্ঞতা সমূহের সমষ্টি। মন এবং তার অভিজ্ঞতা দ্বারাই সত্তা গঠিত অর্থাৎ যাবতীয় গুণ মনোগত এবং বস্তু জগত ব্যক্তিমনের ধারণা মাত্র।
আত্মগত ভাববাদ | Subjective Idealism
আত্মগত ভাববাদের মূল কথা হল জাগতিক সমস্ত জড়বস্তু মনের ধারনা মাত্র। বার্কলের মতে আমরা যাকে জড়বস্তু বলি সেটি তার অস্তিত্বের জন্য মনের উপর নির্ভরশীল।
তার মতে তথাকথিত জড়বস্তু মনের ধারণা হিসেবেই মন নির্ভর হয়ে থাকে, একারণে বার্কলের মতবাদকে আত্মগত ভাববাদ (Idealism) বলা হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন যে ধারণা শব্দটিকে বার্কলে মনোগত প্রত্যয় এই সাধারণ অর্থই গ্রহণ করেছেন।
লকের সঙ্গে বার্কলের পার্থক্য | Difference between Locke and Berkeley
লকের সঙ্গে বার্কলের পার্থক্য হল লক যে গুণের অতিরিক্ত অজ্ঞাত এক জড় দ্রব্যের কথা বলেন, বার্কলে সেই জড় দ্রব্যকে অস্বীকার করেন। বার্কলের মতে ‘দ্রব্য আছে কিন্তু প্রত্যক্ষ গোচর নয়’ – লকের এই উক্তি স্ববিরোধী।
যা আছে তাকে দেখা যাবে, অনুভব করা যাবে। যার প্রত্যক্ষ অনুভব নেই, অভিজ্ঞতাবাদের দৃষ্টিকোণ থেকে তা সৎ নয়। এই তত্ত্বটি বার্কলে তার স্মরণীয় ল্যাটিন বাক্যে প্রকাশ করে বলেছেন ‘Esse Est Percipi’ অর্থাৎ অস্তিত্বের অর্থ হল প্রত্যক্ষ গোচর হওয়া। বা অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর।
ধারণা হল মনোমধ্যস্থ ধারণা। ধারণার অস্তিত্ব স্বীকার করলে মনের অস্তিত্ব মানতে হয়। অতএব বার্কলের মতে ধারণা আছে, মন আছে।
অভিজ্ঞতাবাদের দৃষ্টিকোণ থেকে বার্কলে তার ভাববাদ (Idealism) প্রতিষ্ঠা করেন। অভিজ্ঞতায় সরাসরি আমরা যা পাই তা হল ধারণা। এসব ধারণাকে জড়বস্তুর ধারণা বলা চলে না, কেননা বস্তু প্রত্যক্ষ গোচর নয়। ধারণা বস্তুর গুণ ও নয়। ধারণা হল ইন্দ্রিয়গ্রাহ্য গুণের ধারণা, যখন অনুভূত হয় তখন তা ধারণা রূপে অনুভূত হয়। কঠিন বস্তুকে দেখে আমার মন কঠিন হয়ে যায় না। জলের শব্দ শুনে আমার মন তরল হয়ে যায় না। মনে শব্দের ধারণা হয়। এসব ধারণাই একমাত্র প্রত্যক্ষের বিষয়। অস্তিত্ব যখন প্রত্যক্ষ নির্ভর তখন ধারণাকেই একমাত্র সৎ বস্তু বলতে হয়।
উপসংহার
Definition of Idealism অনুসারে সবশেষে এটা বলতে হয় যে, বস্তুর অস্তিত্ব বা সত্ত্বা আমাদের জ্ঞান বা মনের উপর নির্ভরশীল। সমস্ত বস্তুজগৎ যা আমাদের জ্ঞানের বিষয়, তা পুরোপুরি আমাদের মনের উপর নির্ভরশীল। আমাদের মন বা জ্ঞানের বাইরে বস্তু জগতের কোন অস্তিত্ব নেই। বস্তুজগৎ বা মনোজগৎ কোন কিছুই জড় বা অচেতন উপাদান দ্বারা গঠিত নয়।
তথ্যসূত্র (References)
- An Introduction to Philosophical Analysis : J. Hospers
- An Introduction to Philosophy : Shibapada Chakraborty
- The Fundamental Questions of Philosophy: A. C Ewing
- The Fundamentals of Philosophy: D. L. Das
- Problems of Philosophy: G Watts Cunnigham
- A History of Modern Philosophy: W. K. Wright
- Internet Sources
প্রশ্ন – একজন সংশয়বাদী দার্শনিকের নাম কি?
উত্তর – হিউম হলেন একজন সংশয়বাদী দার্শনিক।
প্রশ্ন – ভাববাদী দার্শনিকের নাম লেখ।
উত্তর – প্রেটো হলেন একজন ভাববাদী দার্শনিক।
প্রশ্ন – পাশ্চাত্য ভাববাদী দার্শনিকদের নাম লেখ।
উত্তর – পাশ্চাত্য ভাববাদী দার্শনিকগণ হলেন – প্লেটো, ইমানুয়েল কান্ট, জর্জ বার্কলে, হেগেল, ফিখটে প্রমুখ।
প্রশ্ন – ভারতীয় ভাববাদী দার্শনিকদের নাম লেখ।
উত্তর – শঙ্করাচার্য, রামানুজ, রবীন্দ্রনাথ প্রমূখ হলেন ভারতীয়রা ভাববাদী দার্শনিক।
- Copi র যুক্তিবিদ্যার ১৯টি নিয়ম | Copi’s 19 Rules of Logic
- লকের মুখ্যগুণ ও গৌণগুণের মধ্যে পার্থক্য | Locke’s primary and secondary qualities
- বিজ্ঞান ও দর্শনের মধ্যে পার্থক্য | Difference between Science and Philosophy
- দ্রব্য সম্পর্কে লকের ধারণা | John Locke’s Concept of Substance Explained
- রবীন্দ্রনাথ ঠাকুরের আধ্যাত্মিক আদর্শবাদ | Spiritual Idealism of Rabindranath Tagore





Very nice post by edubitan.