Irving M. Copi যুক্তিতর্ক বিশ্লেষণের জন্য ১৯টি Rules of Inference নির্ধারণ করেন।যেগুলি Copi’s 19 Rules হিসেবে পরিচিত।
Symbolic Logic গ্রন্থে Copi ১৯টি Rules of Inference নির্ধারণ করেন। Implicational এবং Replacement Rules যুক্তির গঠন বুঝতে গুরুত্বপূর্ণ।
Copi’s 19 Rules
ইরভিং এম. কপি (Irving M. Copi) তার বিখ্যাত গ্রন্থ Symbolic Logic-এ যুক্তিতর্কের বৈধতা প্রমাণের জন্য ১৯টি মৌলিক সিদ্ধান্ত-নিয়ম (Rules of Inference) নির্ধারণ করেছেন। এসব নিয়ম যুক্তির গঠনকে বিশ্লেষণ, রূপান্তর এবং উপসংহারে পৌঁছানোর জন্য অপরিহার্য। Copi যুক্তির নিয়মগুলোকে প্রধানত দুই ভাগে বিভক্ত করেছেন—
(১) Implicational Rules
(২) Replacement Rules
প্রথম দল উপসংহার (Conclusion) উৎপন্ন করতে সাহায্য করে, আর দ্বিতীয় দল যুক্তির সংগঠন পরিবর্তন করে সহজ করে।এগুলো এমন নিয়ম যা এক বা একাধিক বিবৃতি থেকে নতুন উপসংহার (Conclusion) তৈরি করে।
Rules of Inference
1. Modus Ponens (MP)
- p ⊃ q
- p
∴ q
2. Modus Tollens (MT)
- p ⊃ q
- ~q
∴ ~p
3. Hypothetical Syllogism (HS)
- p ⊃ q
- q ⊃ r
∴ p ⊃ r
4. Disjunctive Syllogism (DS)
- p ∨ q
- ~p
∴ q
5. Constructive Dilemma (CD)
- (p ⊃ q) • (r ⊃ s)
- p ∨ r
∴ q ∨ s
6. Conjunction (CJ)
- p
- q
∴ p • q
7. Simplification (SP)
- p • q
∴ p
8. Absorption (AB)
- p ⊃ q
∴ p ⊃ (p • q)
9. Addition (AD)
- p
∴ p ∨ q
Copi’s 19 Rules এর উপরের এই ৯টি নিয়ম কেবলমাত্র একমুখি নির্দেশিত হয়। পরপর বিবৃতি গুলি থেকে সিদ্ধান্তে আসা সম্ভব হলেও সিদ্ধান্ত থেকে বিবৃতিতে ফেরা কখনই সম্ভব হয় না।এটি ঠিক সেই রকম যে:
গণিতে 2+3=5 হলেও সিদ্ধান্তের 5 ঠিক কোন দুটি সংখ্যা যোগ করে 5 এসেছে তা নির্দিষ্টভাবে জানা যায় না।
Rules of Replacement
10. De Morgan’s Theorems (DEM)
- ~(p • q) ≡ (~p ∨ ~q)
- ~(p ∨ q) ≡ (~p • ~q)
11. Commutation (COM)
- (p ∨ q) ≡ (q ∨ p)
- (p • q) ≡ (q • p)
12. Association (ASN)
- [p ∨ (q ∨ r)] ≡ [(p ∨ q) ∨ r]
- [p • (q • r)] ≡ [(p • q) • r]
13. Distribution (DIS)
- [p • (q ∨ r)] ≡ [(p • q) ∨ (p • r)]
- [p ∨ (q • r)] ≡ [(p ∨ q) • (p ∨ r)]
14. Double Negation (DN)
p ≡ ~~p
15. Transposition (TR)
(p⊃ q) ≡ (~q ⊃ ~p)
16. Implication (IMP)
(p ⊃ q) ≡ (~p ∨ q)
17. Equivalence (EQ)
- (p ≡ q) ≡ [(p ⊃ q) • (q ⊃ p)]
- (p ≡ q) ≡ [(p · q) ∨ (~p · ~q)]
18. Exportation (EXP)
[(p • q) ⊃ r] ≡ [p ⊃ (q ⊃ r)]
19. Repetition (REP)
- p ≡ (p ∨ p)
- p ≡ (p • p)
Copi’s 19 Rules এর উপরের এই ১০টি সূত্রকে প্রতিস্থাপনের সূত্র (Rules of Replacement) বলা হয়। কারণ এই সূত্র গুলির প্রত্যেকটিতে পরস্পর সমতুল্য দুটি বচন দেওয়া আছে। প্রয়োজন অনুসারে একটির জায়গায় অন্যটি বসানো যেতে পারে। এই প্রত্যেকটি সূত্রের মাঝে logical equivalence ( ≡ ) চিহ্ন বসানো রয়েছে। যার অর্থ এই যে, একটি থেকে অন্যটিতে যেমন যাওয়া যায় আবার অন্যটি থেকে আগের অবস্থায় ফেরাও সম্ভব হয়।
সামগ্রিক গুরুত্ব (Conclusion)
Copi’s 19 Rules যুক্তিবিদ্যার প্রমাণতত্ত্বের ভিত্তি বলে বিবেচিত।
এগুলো ব্যবহার করে—
- যে কোনো যুক্তিকে ধাপে ধাপে বিশ্লেষণ করা যায়,
- যুক্তির বৈধতা কঠোরভাবে প্রতিষ্ঠিত হয়,
- জটিল যৌগিক বাক্য সহজ আকারে রূপান্তর করা যায়,
- গবেষণা, গণিত এবং কম্পিউটার বিজ্ঞানের প্রমাণসমূহ নির্ভুলভাবে নির্মাণ করা সম্ভব হয়।
ফলে Copi’s 19 Rules যুক্তিতর্কে শৃঙ্খলাবদ্ধ ও বৈজ্ঞানিক পদ্ধতি প্রতিষ্ঠা করে এবং আধুনিক যুক্তিবিদ্যার মূল কাঠামো গঠনে নিশ্চিত ভূমিকা রাখে।
উপসংহার
Copi’s 19 Rules যুক্তিবিদ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি।Implicational rules দিয়ে উপসংহার তৈরি করা হয়, আর Replacement rules দিয়ে যুক্তির কাঠামো সহজে রূপান্তর করে প্রমাণ সম্পূর্ণ করা হয়।ফলে যুক্তি প্রমাণে এগুলো অত্যন্ত আবশ্যিক ও কার্যকর।
তথ্যসূত্র (References)
- A system of logic: John Stuart Mill
- History of Modern Philosophy: R. Falckenberg
- A Critical History of Modern Philosophy: Y.H. Masih
- A History of Philosophy: F. Thilly
- A Brief History of Western Philosophy: A. Kenny
- Internet Source
প্রশ্ন – Copi তার Symbolic Logic গ্রন্থে মোট কতটি Rules of Inference নির্ধারণ করেন?
উত্তর – Copi তার Symbolic Logic গ্রন্থে মোট 19 টি Rules of Inference নির্ধারণ করেন।
প্রশ্ন – Copi কোন দুই ভাগে নিয়মগুলোকে বিভক্ত করেছেন?
উত্তর – Implicational & Replacement
প্রশ্ন – কোন নিয়ম উপসংহার (Conclusion) তৈরি করতে সাহায্য করে?
উত্তর – Implicational Rules
প্রশ্ন – Modus Ponens কোন দলের অন্তর্ভুক্ত?
উত্তর – Implicational
প্রশ্ন – De Morgan’s Laws কোন দলের নিয়ম?
উত্তর – Replacement
প্রশ্ন – Copi Rules কত ভাগে বিভক্ত?
উত্তর – Copi নিয়মগুলোকে দুই ভাগ করেছেন:
Implicational Rules
Replacement Rules
প্রশ্ন – Implicational Rules কী কাজ করে?
উত্তর – এগুলো সরাসরি নতুন Conclusion তৈরি করে।
অর্থাৎ যুক্তিতর্কে সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে।
প্রশ্ন – Replacement Rules কী কাজ করে?
উত্তর – এগুলো যুক্তির গঠনকে সমমান আরেকটি রূপে রূপান্তর করে।
সরাসরি নতুন Conclusion তৈরি করে না, কিন্তু প্রমাণ সহজ করে।
- Copi র যুক্তিবিদ্যার ১৯টি নিয়ম | Copi’s 19 Rules of Logic
- লকের মুখ্যগুণ ও গৌণগুণের মধ্যে পার্থক্য | Locke’s primary and secondary qualities
- বিজ্ঞান ও দর্শনের মধ্যে পার্থক্য | Difference between Science and Philosophy
- দ্রব্য সম্পর্কে লকের ধারণা | John Locke’s Concept of Substance Explained
- রবীন্দ্রনাথ ঠাকুরের আধ্যাত্মিক আদর্শবাদ | Spiritual Idealism of Rabindranath Tagore




